লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার এক দিঘি থেকে বাহার আলী (৬০) নামের এক কৃষকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নন্দনপুর গ্রামের বাসিন্দা। দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। নিহত ব্যক্তির স্বজনেরা জানান, গত শুক্রবার রাতে বাহার আলী নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। গতকাল রোববার সকালে বাড়ির অদূরে মেঘাইদিঘি নামের একটি জলাশয়ে তাঁর লাশ ভাসতে দেখে লোকজন। সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, বাহার আলীর কারও সঙ্গে শত্রুতা ছিল না। বাগমারা থানার ওসি সেলিম হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুটি রহস্যজনক। নিহত ব্যক্তির দুই স্ত্রী রয়েছে। এই বিষয়ে থানায় মামলা হয়েছে।