প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির নলছিটি উপজেলায় হারুন মোল্লা (৩৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ইসলামাবাদ গ্রামের বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহামুদ বলেন, হারুন মোল্লার ডাকাতি মামলা আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গত সোমবার রাতে বাড়ি ফিরে আসেন। পরে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।