লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আমবাগান এলাকা থেকে জাহাঙ্গীর আলম (২৮) নামের এক পোশাককর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
খুলশী থানার ওসি নিজামউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, অন্য কোথাও শ্বাসরোধ করে খুন করা হয় জাহাঙ্গীরকে। এরপর লাশটি আমবাগান এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা।’ ওসি জানান, ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় চাকরি করতেন।