প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ পৌর এলাকার চর বেউথা গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সকালে সোহেল রানা (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোহেল ওই গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত বুধবার রাতে খাবার খেয়ে সোহেল বাড়িতে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। গতকাল সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় বাড়ির লোকজন ডাকাডাকি করতে থাকেন। কিন্তু ঘুম থেকে না ওঠায় জানালার ফাঁকা দিয়ে স্বজনেরা ফাঁস নেওয়া অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন। খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় সোহেলের লাশ উদ্ধার করা হয়।