প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জালদিয়া গ্রামের আখখেত থেকে এক ভ্যানচালকের লাশ গত বুধবার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। নিহত ভ্যানচালকের নাম আলী জামান। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালদি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মোসলেম মোল্লা। গত মঙ্গলবার দুপুরে বের হন আলী জামান। রাতে তিনি বাড়িতে ফেরেননি। তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। বুধবার বিকেলে স্থানীয় ব্যক্তিরা রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নের জালদিয়া গ্রামের আখখেতে তাঁর লাশ দেখতে পান। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ গিয়ে তাঁর লাশ থানায় নিয়ে আসে। রাজবাড়ী থানার ওসি আবুল বাশার মিয়া বলেন, লাশের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।