লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী শহরের সুফি সদর উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার মো. দুলাল মিয়া ওরফে দুলাল কন্ট্রাক্টর (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে ওই বাড়ির লোকজন তৃতীয় তলার একটি কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে মালিক ও থানায় খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে দুলাল মিয়ার লাশ উদ্ধার করে। তিনি বেসরকারি ভবন নির্মাণের ঠিকাদার ছিলেন।
ফেনী সদর মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম বলেন, তিনি আত্মহত্যা করেছেন নাকি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, তা ময়নাতদন্তের পর জানা যাবে।