লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা গ্রাম থেকে গতকাল শনিবার ভোররাতে নুর নবী (৪৩) নামের ইটভাটার এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি চরকাদিরা গ্রামে। পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে নিজ বাড়ির একটি গাছে নুর নবীর লাশ ঝুলতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পুলিশ গতকাল ভোররাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। কমলনগর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ময়নাতদন্তের পর নুর নবীর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।