প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়া উপজেলা থেকে পুলিশ গত রোববার সন্ধ্যায় এক তরুণের লাশ উদ্ধার করেছে। আগৈলঝাড়া থানার এসআই মিজানুর রহমান বলেন, বাকাল ইউনিয়নের পয়সারহাট গ্রামের এক বাগানে গলায় ফাঁস লাগানো একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই লাশ উদ্ধার করে। মৃত সাদ্দাম হোসেন (১৮) ওই গ্রামের দেলোয়ার হোসেন খানের ছেলে। ময়নাতদন্তের জন্য লাশ গতকাল সোমবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, সাদ্দাম আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।