প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পিঠে ও হাতে জখমের চিহ্ন রয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার পূর্ব মাইজভান্ডার গ্রামের গহিরা-হেঁয়াকো সড়কের আমতল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ফটিকছড়ি থানার উপপরির্দশক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, মারা যাওয়া যুবকের বয়স আনুমানিক ৩৮ বছর। উচ্চতা সাড়ে পাঁচ ফুট। পরনে বাদামি রঙের শার্ট ও সবুজ লুঙ্গি ছিল। তাঁর মুখে দাঁড়ি রয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তে ওই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে।