লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে গতকাল রোববার দুপুরে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়সংলগ্ন মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় ওই অজ্ঞাতনামা নারীকে ছুরিকাঘাতে ও শ্বাসরোধে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে যায় বলে পুলিশের ধারণা।
ঈশ্বরদী থানার ওসি আবদুল হাই তালুকদার বলেন, দাশুড়িয়া গোল চত্বর এলাকায় ওই নারী কয়েক দিন ধরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিলেন বলে এলাকাবাসী পুলিশকে জানিয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দাশুড়িয়া মোড়ে লাশ পড়ে থাকতে দেখে সকালে এলাকাবাসী খবর দেন।