প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সোনাতলা উপজেলা থেকে গতকাল শনিবার অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল শনিবার বেলা ১১টার দিকে বালুয়াহাট দারুল উলুম কওমিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা ওই দিঘির পাশের একটি মাঠে ক্রিকেট খেলছিল। তাদের খেলার বলটি দিঘিতে পড়লে বলটি আনতে গিয়ে তারা লাশটি দেখতে পায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুরে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে।