লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পঞ্চমপুর পদ্মবিল থেকে পুলিশ গত সোমবার সন্ধ্যায় এক নারীর (২৫) মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহটি বিলের কাদামাটিতে অর্ধপোঁতা অবস্থায় ছিল। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, মৃতদেহটি বিলের মাটিতে অর্ধপোঁতা অবস্থায় ছিল। বিকেলে জমিতে কাজ করে বাড়ি ফেরার সময় স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পান। বিষয়টি থানায় জানালে সন্ধ্যায় পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটি কালো বোরকা পরা ও গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল। পাবনা সদর থানার এএসআই রহিম উদ্দিন বলেন, মৃতদেহের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তাঁকে হত্যার পর বিলে পুঁতে রেখেছিল।