লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে এক অজ্ঞাতনামা তরুণের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে শহরের দর্জিঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে ওই তরুণের মৃত্যু হয়েছে তা তদন্তের মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।