লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার স্বর্ণময়ী মার্কেটের সামনে থেকে গতকাল রোববার সকালে ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে অজ্ঞাত ব্যক্তি হিসেবে ওই বৃদ্ধকে শহরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়। ওই মার্কেটের ইভা মাল্টিপারপাস ব্যবসায়ী প্রতিষ্ঠানের চেয়ারম্যান অরূপ কুমার চক্রবর্তী বলেন, ওই বৃদ্ধ এক মাস ধরে স্বর্ণময়ী মার্কেটে অবস্থান করছিলেন। তাঁকে এলাকার কেউ চেনেন না কিংবা ওই বৃদ্ধকে কখনো কারও সঙ্গে কথা বলতেও দেখা যায়নি। গত শনিবার দিবাগত রাতের কোনো এক সময় তিনি মারা যান।