লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি স্টেডিয়ামের গ্যালারি থেকে গতকাল শুক্রবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি হাঁটতে গিয়ে স্টেডিয়ামের গ্যালারিতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তির নাম জাকির হোসেন (৩০)। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের কাঁচপুরে। তাঁর পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে এ তথ্য জানা গেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।