লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অজ্ঞাতপরিচয় এক তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া প্রথম আলোকে জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে এক তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। ওই তরুণীর বয়স ২০ থেকে ২৫ বছর। শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও গলায় শ্বাসরোধের চিহ্ন আছে। ওই তরুণীর পরিচয় বের করার চেষ্টা করছে পুলিশ। পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম