লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী সানসিটি এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আবদুল খালেক (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকার আশুলিয়া থানার শ্রীপুর উত্তরপাড়া এলাকার জুলহাস ওরফে জুলু কসাইয়ের ছেলে। জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক হারুন অর রশিদ জানান, চক্রবর্তী সানসিটি এলাকায় একটি টিনের ঘরে আবদুল খালেকের দগ্ধ লাশ পড়ে ছিল। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবদুল খালেককে শ্বাসরোধে হত্যার পর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। এ ব্যাপারে জয়দেবপুর থানায় হত্যা মামলা করা হয়েছে।