প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীতে নারায়ণ চন্দ্র কর্মকার (৫০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার সকালে পুলিশ শহরের পুরোনো আদালত মাঠের পরিত্যক্ত ভবনের পাশ থেকে লাশটি উদ্ধার করে। লাশের কপালের বাঁ পাশে কালো চিহ্ন রয়েছে। পরিবার থেকে বলা হচ্ছে, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। জানা গেছে, শহরের সবুজবাগ এলাকায় বসবাসকারী নারায়ণ চন্দ্র কর্মকার শহরের কর্মকারপট্টিতে মনীষা স্বর্ণ অলংকার নামে একটি সোনার দোকান নিয়ে ব্যবসা করে আসছিলেন। ভোরে আদালত মাঠের পরিত্যক্ত ভবনের পাশ থেকে গভীর নলকূপের পানি আনতে গিয়ে স্থানীয় ব্যক্তিরা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। তাঁর পরনে জিনসের প্যান্ট ও গায়ে জ্যাকেট ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।