প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলায় ছানোয়ার হোসেন (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রানীগঞ্জ যৌনপল্লি থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, পল্লির একটি গলিতে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে গতকাল বেলা দেড়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সদর উপজেলার আমলাপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি উত্তেজক বড়ি খেয়ে মারা গেছেন। তারপরও ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ বোঝা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।