প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের উপকণ্ঠ মুসলেমের মোড় বাইপাস এলাকায় সড়কের পাশ থেকে এক ইটভাটা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন মতিহার থানার কিসমত কুখণ্ডী এলাকার রওশন আলী লিটন (৪৫)। গতকাল রোববার ভোরে রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় েলাকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, লিটন শনিবার বিকেলে তাঁর ভাটায় যান। বাড়িতে ফেরার জন্য রাত ১১টার দিকে তিনি ভাটা থেকে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন থাকায় পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।