লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনার শাখা নদীতে নিখোঁজের তিন দিন পর গতকাল শুক্রবার জয়গুন বেওয়ার (৯২) লাশ পরিবারের লোকজন উদ্ধার করেছেন। তিনি চর পোগলদিঘা গ্রামের মৃত হাতেম আলীর স্ত্রী। গত মঙ্গলবার বিকেলে পশ্চিম পোগলদিঘা গ্রামে ভাই শহীদুল ইসলামের বাড়ি যাওয়ার সময় সড়ক থেকে পড়ে তিনি নদীতে ডুবে যান। গতকাল সকালে নদীতে লাশ ভেসে উঠলে এলাকার লোকজন পরিবারের সদস্যদের খবর দেন। তাঁরা এসে লাশ উদ্ধার করেন। পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন বলেন, নিখোঁজের তিন দিন পর নদী থেকে জয়গুন বেওয়ার লাশ পরিবারের লোকজন উদ্ধার করেছেন। তারাকান্দি তদন্তকেন্দ্রের কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘নদী থেকে লাশ উদ্ধারের খবর শুনেছি।’