প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদী থেকে নিখোঁজ এক জেলের লাশ গতকাল শনিবার দুপুরে উদ্ধার করা হয়েছে। সাজিল মিয়া (৩৮) নামের ওই জেলের বাড়ি উপজেলার ফেনারবাক ইউনিয়নের গারিয়া গ্রামে। গত বুধবার সকালে গ্রামের পাশে সুরমা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন সাজিল মিয়া। গতকাল শনিবার দুপুরে নদীতে তাঁর লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। বেলা একটায় পুলিশ লাশ উদ্ধার করে। জামালগঞ্জ থানার ওসি মো. আবুল হাসেম বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।