লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা এলাকায় গত রোববার সকালে সাঁকো পার হতে গিয়ে ডলু খালে পড়ে নিখোঁজ হন নেজাম উদ্দিন (২৭) নামের এক কৃষক। গতকাল সোমবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। চুনতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মান্নান বলেন, নেজাম নিখোঁজ হওয়ার পর ডুবুরিরা উদ্ধার অভিযানে নামেন। কিন্তু তাঁর সন্ধান পাওয়া যায়নি। গতকাল ভোরে স্থানীয় লোকজন ডলু খালের ভাটির দিকে লাশ খুঁজে পান।