লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পলসা এলাকার একটি ধানখেত থেকে গতকাল শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে সেরাজুল ইসলাম (২২) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একই এলাকার মনিরুল ইসলামের ছেলে। মনিরুল ইসলামের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদ বলেন, তাঁর ছেলে সেরাজুল মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তিনি কীটনাশনক পান করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ