লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কলপাড়া গ্রাম থেকে গতকাল রোববার সন্ধ্যায় শ্রাবণী আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রাবণী পাকশীর বাঘইল কলপাড়া গ্রামের কৃষক শামীম প্রামাণিকের মেয়ে। শ্রাবণী বাঘইল আবুল হোসেন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ালেখা করত। শামীম বলেন, ঠিকমতো লেখাপড়া না করায় শ্রাবণীর সঙ্গে তার মা গতকাল সকালের দিকে রাগারাগি করেন। মায়ের বকুনি খেয়ে সে সকালে স্কুলে যায়। স্কুল থেকে ফিরে সন্ধ্যায় মায়ের ওপর অভিমান করে তার শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে শ্রাবণী। পরিবারের সদস্যরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে তার লাশ দেখতে পান। খবর পেয়ে শ্রাবণীর লাশ উদ্ধার করে পুলিশ।