লাশ ফেরত দিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কুশখালি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক মোসলেম আলীর (২৮) লাশ ফেরত দিয়েছে ভারত।
গতকাল শুক্রবার বিকেলে কলারোয়া উপজেলার চারাবাড়ি সীমান্তের জিরো পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেওয়া হয়। গত মঙ্গলবার কুশখালি সীমান্তের কাছে ভারতের আমুদিয়ায় বিএসএফের গুলিতে মোসলেম আলী নিহত হন। তিনি সদর উপজেলার পাঁচরকি গ্রামের জোহর আলীর ছেলে।