লাশের পাশে পড়ে ছিল দা, বস্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বানাইকোনা গ্রামের ধানখেত থেকে অজ্ঞাত এক নারীর লাশ (৩০) উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে কলমাকান্দা থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, স্থানীয়রা আজ দুপুরে বানাইকোনা গ্রামের পাশের একটি ধানখেতে এক নারীর অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। লাশটির গায়ে কালো রঙের বোরকা ছিল। ধারণা করা হচ্ছে, ওই নারীকে তিন-চার দিন আগে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে এবং দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি দা, একটি বস্তা ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ওসি বলেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অনুমান করা হচ্ছে। লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।