লিচুবোঝাই পিকআপ উধাও ব্যবসায়ী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর থেকে ঢাকার সাভার যাওয়ার পথে ব্যবসায়ী ও তাঁর সহকারীকে চেতনানাশক জুস খাইয়ে লিচুবোঝাই পিকআপ নিয়ে উধাও হয়েছেন এর চালক। গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই ব্যবসায়ী নিখোঁজ। তবে তাঁর সহকারীকে সাভারের চান্দুরা হাসপাতালে পাওয়া গেছে।
নিখোঁজ থাকা ব্যবসায়ীর নাম রেজওয়ান পারভেজ (২৩)। তাঁর বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাজিতপুর গ্রামে। তাঁর সহযোগীর নাম মাহবুবুর রহমান (২০)। তাঁর বাড়ি একই এলাকায়।
রেজওয়ানের পারিবারিক সূত্রে জানা গেছে, দিনাজপুর শহরের হাউজিং মোড়ে ট্রাক বন্দোবস্তকারী দালালদের মাধ্যমে একটি পিকআপ ভাড়া করেন রেজওয়ান পারভেজ। চিরিরবন্দর উপজেলার বাজিতপুর গ্রাম থেকে ২৫ খাঁচি লিচু পিকআপে তুলে তিনি তাঁর সহযোগী মাহবুবুরকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের উদ্দেশে রওনা দেন। গতকাল শুক্রবার ভোরে মুঠোফোনে কল করে রেজওয়ানের পরিবারের সদস্যদের জানানো হয় মাহবুবুর অচেতন অবস্থায় চান্দুরা হাসপাতালে চিকিৎসাধীন।
চিরিরবন্দর থানার ওসি আনিছুর রহমান জানান, এ ঘটনায় রেজওয়ানের মা রাশেদা খাতুন থানায় জিডি ও দিনাজপুরে র্যা ব-১৩ ক্যাম্পে অভিযোগ করেছেন।