লিবিয়া যাওয়ার পথে আটক ৩৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে লিবিয়া যাওয়ার পথে ৩৯ জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) সহকারী পরিচালক চন্দন দেবনাথ প্রথম আলোকে বলেন, আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেলা তিনটার দিকে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।