লিবিয়ায় মানব পাচারের অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় মানব পাচারের অভিযোগে সুজন নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ বাহিনী। গত বৃহস্পতিবার ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে জানানো হয়, ৩৭ জন বাংলাদেশিকে লিবিয়ায় পাচারের অভিযোগে গ্রেপ্তার সুজনের বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়েছে, লিবিয়ায় বাংলাদেশি শ্রমিকেরা সুজনের মানব পাচারের বিষয়ে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় লিবিয়া পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

সম্প্রতি লিবিয়ায় পাচার হওয়া ওই ৩৭ বাংলাদেশিকে উদ্ধার করে দেশটির গারিয়ান শহরের আল-হামরা বন্দিশিবিরে আটক করে রাখা হয়েছে।