লিবীয় উপকূলে ৬০ বাংলাদেশি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমধ্যসাগর অতিক্রম করে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাতে চাওয়া ৬০ বাংলাদেশিকে আটক করেছে লিবিয়ার কোস্টগার্ড। গত সোমবার দেশটির নৌবাহিনীর এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। জেনারেল আইয়ুব কাশেম বলেন, রোববার ভোরে ওই অভিবাসীদের আটক করা হয়। তখন তাঁরা ত্রিপোলির পশ্চিমে সাবরাথায় একটি রাবারের নৌকায় ছিলেন। ওই অভিবাসীদের জাভিয়া বন্দরে এনে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর অবৈধ অভিবাসনের অভিযোগে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এএফপি