লুট হওয়া তেল রূপগঞ্জে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সেতু এলাকা থেকে সোমবার দিবাগত রাতে লুট হওয়া ৩৯ ড্রাম সয়াবিন তেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির ওসি মাহমুদুল ইসলাম বলেন, গত সেপ্টেম্বর মাসে রূপগঞ্জ ও সোনারগাঁ উপজেলায় তেলবাহী ট্রাক ডাকাতি হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ সোমবার রাত থেকে গতকাল ভোররাত পর্যন্ত কাঞ্চন সেতুর নিচে অভিযান চালায়। এ সময় কয়েকটি দেশীয় অস্ত্র ও ১০ হাজার টাকাসহ আন্তজেলা ডাকাত দলের সদস্য শরীফ হোসেন, আরিফ হাসান ও বকুল মিয়াকে আটক করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ৩৯ ড্রাম তেল উদ্ধার করা হয়।