লুটের মালামালসহ সোনাগাঁয়ে সাতজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির মালামালসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রূপগঞ্জের চনপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার এসআই গোলজার হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু এলাকায় গত সোমবার রাতে যানবাহনে ডাকাতি ঘটনার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। এ সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের নেতা নাজমুল হোসেনের বাড়ি থেকে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়।