লেক থেকে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের কররী গ্রামের বাবুলের শ্মশানঘাট এলাকার পাশের একটি লেকে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, অজ্ঞাতপরিচয়ের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের সারা শরীর পচন ধরে ফুলে উঠেছে। তাঁকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। অন্তত তিন-চার দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে এখানে তাঁর মরদেহ ফেলে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর পরিচয় জানতে পুলিশ চেষ্টা করছে।