লেক থেকে শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ ভবনের পেছনে চন্দ্রিমা উদ্যানের লেক থেকে গতকাল বৃহস্পতিবার সকালে একটি মেয়েশিশুর (৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) হরিদাস সাহা বলেন, সকাল আটটার দিকে লেকে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে।