লোহাগড়ায় চতুর্থ শ্রেণির বার্ষিকের প্রশ্নপত্র ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। দুটি বিদ্যালয় বাদে উপজেলার অন্য সব বিদ্যালয়ে ওই ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে। এ নিয়ে উপজেলার শিক্ষার্থী ও অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার দাস জানান, গত রোববার রাতে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রশ্নের একটি কপি হাতে পেয়ে তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দিয়েছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, ওই প্রধান শিক্ষকের কাছ থেকে প্রশ্ন পেয়ে তাৎক্ষণিকভাবে প্রশ্ন করে লোহাগড়া মডেল ও আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। অন্য ১৫৬টি বিদ্যালয়ে ওই ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে। এতে সমস্যা হয়নি। ওই দুটি বিদ্যালয় নিয়ে সমস্যা মনে হয়েছিল। গত সোমবার এ বিষয়ের পরীক্ষা ছিল।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা শিক্ষা কার্যালয়ের তত্ত্বাবধানে উপজেলার শিক্ষকেরা প্রশ্ন তৈরি এবং মডারেশন করেন। এ ছাড়া পরীক্ষার দুই দিন আগে শিক্ষা অফিস থেকে সব বিষয়ের পরীক্ষার প্রশ্ন স্কুলে দিয়ে দেওয়া হয়।