লোহাগড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গত বুধবার রাতে থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন উপজেলার জয়পুর গ্রামের গোপেশ মণ্ডল (২০), সাজ্জাদ মোল্লা (২২) ও রফিকুল শেখ (৩৫)।
এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। গত ২৮ জুলাই সকাল ১০টার দিকে জয়পুর কবরস্থানের পূর্ব পাশে পাটখেতে ছাত্রীকে ধর্ষণ করেন। পরে জানাজানি হলে সালিসে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে এ মামলা করা হয়।
লোহাগড়া থানার ওসি সুভাষ বিশ্বাস বলেন, স্কুলছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। গত বৃহস্পতিবার নড়াইলের আদালতে তার জবানবন্দি নেওয়া হয়েছে।