লোহাগাড়ায় অস্ত্রসহ শিবিরের আট ক্যাডার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাংলাবাজার এলাকা থেকে গতকাল শুক্রবার অস্ত্রসহ শিবিরের আট ক্যাডারকে গ্রেপ্তার করা হয় l ছবি: প্রথম আলো
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাংলাবাজার এলাকা থেকে গতকাল শুক্রবার অস্ত্রসহ শিবিরের আট ক্যাডারকে গ্রেপ্তার করা হয় l ছবি: প্রথম আলো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাংলাবাজার এলাকা থেকে গতকাল শুক্রবার অস্ত্রসহ শিবিরের আট ক্যাডারকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে শিবিরের গোপন বৈঠক চলাকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি দেশে তৈরি বন্দুক, চারটি রামদা, ১০টি মুঠোফোন, প্রচারপত্র ও বিপুলসংখ্যক ধর্মীয় বই উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আইয়ুব (১৯), ওমর ফারুক (১৮), নাজিম উদ্দিন (১৮), তৌহিদুল ইসলাম (২০), রিয়াদুল ইসলাম (১৯), সাইফুল ইসলাম (১৯), সাঈদী আলম (২০) ও তানভীর আলম (১৮)। তাঁরা সবাই লোহাগাড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র।
গ্রেপ্তার সাঈদী আলম লোহাগাড়া থানার পূর্ব শাখা শিবিরের সভাপতি এবং সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, বাংলাবাজার এলাকায় নবজাগরণ সমিতি নামের একটি কার্যালয়ের আড়ালে দীর্ঘদিন ধরে শিবিরের কার্যক্রম চলছে। সংগঠনটি টিনের সাইনবোর্ড কার্যালয়ের ভেতরে ছিল। তিনি বলেন, গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা চলছিল। গ্রেপ্তার শিবির ক্যাডাররা দীর্ঘদিন ধরে হরতাল ও রাজনৈতিক কর্মসূচির সময় এলাকায় গাড়ি ভাঙচুর ও গাছ কাটাসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত।