লোহাগাড়ায় ডাকাতের গুলিতে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদাঘোনা এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতের গুলিতে অনিল রুদ্র (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ডাকাতের গুলিতে সঞ্জয় রুদ্র (৩০) নামের আরেকজন গুরুতর আহত হন।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আবদুল মতলব বলেন, প্রায় ২০-৩০ জন ডাকাত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বড়হাতিয়া হরিদাঘোনা এলাকার ১২টি দোকানের গ্রিল ভেঙে টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোনসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ ছাড়া ডাকাতেরা হরিদাঘোনা এলাকার ছয়টি ঘরের দরজা ভেঙে ডাকাতি করে। এ সময় ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।