প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অপরাধে ১১ জন চেয়ারম্যান পদপ্রার্থী এবং ছয়জন ইউপি সদস্য পদপ্রার্থীকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার লোহাগাড়া উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন প্রার্থীদের এই জরিমানা করেন। মাইক ব্যবহার, পোস্টার সাঁটানো ও নির্বাচনী ক্যাম্প তৈরির ক্ষেত্রে আচরণবিধি না মানায় তাঁদের জরিমানা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আল মামুন জানান, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২১ সেপ্টেম্বর লোহাগাড়া উপজেলার তিন ইউনিয়ন আমিরাবাদ, আধুনগর ও লোহাগাড়া সদরে এই নির্বাচন হবে। সীমানাসংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ ১৭ বছর পর তিনটি ইউনিয়নে নির্বাচন হচ্ছে।