লৌহজংয়ে দোকানে ব্যবসায়ীর লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজারে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতর থেকে গতকাল মঙ্গলবার সকালে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করেছে।
নিহত ব্যবসায়ীর নাম সঞ্জয় সরকার (২৫)। তিনি ঘোড়দৌড় বাজারের মুদি ব্যবসায়ী বিজয় সরকারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সঞ্জয় প্রতিদিনের মতো সোমবার রাতেও দোকানে ঘুমান। গতকাল সকালে দোকান বন্ধ পেয়ে স্বজনেরা তালা ভেঙে ভেতরে ঢুকে তাঁর লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তাঁর দুই হাত ও পা বাঁধা ছিল। ডাল ও চিনির বস্তা দিয়ে লাশটি চাপা দিয়ে রাখা হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।