লোহাগাড়া থানা থেকে আসামির পলায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে হত্যা মামলার আসামি নুরুল ইসলাম (৩১) পালিয়ে গেছেন। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, নুরুল ইসলামকে গত রোববার লোহাগাড়ার উত্তর কলাউজান থেকে গ্রেপ্তার করা হয়। উত্তর কলাউজানের বেলাল উদ্দিন হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাঁকে থানায় এনে একটি কক্ষে জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদ শেষে রাত দুইটায় প্রহরীর কাছে চাবি দিয়ে তিনি ব্যক্তিগত কক্ষে যান। ভোর ছয়টায় তিনি জানতে পারেন আসামি পালিয়ে গেছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।