লোহাগাড়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি এলজিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি খান দীঘি এলাকায় একটি পিকআপ ভ্যানে (স্থানীয়ভাবে ম্যাজিক গাড়ি নামে পরিচিত) তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা দুজন হলেন পিকআপ ভ্যানের চালক জমির উদ্দিন ও মো. সেলিম। তাঁদের বাড়ি চকরিয়া উপজেলায়। চালকের আসনের নিচ থেকে অস্ত্র দুটি উদ্ধার করে পুলিশ।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলাইমান পাটোয়ারী বলেন, গ্রেপ্তার করা দুজন অস্ত্র ব্যবসায়ী। লোহাগাড়ার আধুনগর এলাকার ব্যবসায়ী মো. হারুনের কাছে এই অস্ত্র বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে তাঁরা তথ্য দিয়েছেন।
অবশ্য মো. হারুন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এটা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বলেন, গাড়িটি জব্দ করা হয়েছে।