লোহাগাড়ায় আ.লীগ নেতার হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরুর ওপর হামলা হয়েছে। গতকাল শনিবার সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে। রাত ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হামলার জন্য তিনি শ্রমিক লীগের সভাপতিকে দায়ী করেন।
সংবাদ সম্মেলনে সালাউদ্দিন হিরু অভিযোগ করেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ফরিদ উদ্দিনের নেতৃত্বে প্রায় ২০-৩০ জন লাঠিসোঁটা নিয়ে তাঁর ব্যক্তিগত গাড়িতে হামলা চালান। পরে লোহাগাড়া থানায় ফোন করলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। হামলার ঘটনায় তিনি লোহাগাড়া থানায় অভিযোগ করেছেন।
তবে লোহাগাড়া শ্রমিক লীগের সভাপতি মো. ফরিদ উদ্দিন হামলার বিষয়টি অস্বীকার করেন।