লোহাগাড়ায় রাতে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন যুবলীগের এক নেতা। গুলিবিদ্ধ মো. হোসেন (৪০) আধুনগর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।
পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার রাত আটটার দিকে উপজেলার আধুনগর খাঁর হাট এলাকায় দোকানে আড্ডা দিচ্ছিলেন মো. হোসেন। এ সময় মুখোশধারী তিন মোটরসাইকেল আরোহী সেখানে উপস্থিত হয়ে তাঁকে গুলি করে পালিয়ে যায়। এতে বুকে ও হাতে গুলিবিদ্ধ হন তিনি। তাঁকে প্রথমে লোহাগাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
লোহাগাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মুজিবর রহমান বলেন, ‘জামায়াত-শিবিরের ক্যাডাররা এ ঘটনা ঘটিয়েছে। আমাকেও ওই স্থানে একইভাবে জামায়াত-শিবির ক্যাডাররা গুলি করেছিল।’
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, কারা এটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।