লোহাগাড়ায় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে চারটি গুলিসহ একটি রাইফেল ও ১ হাজার ৪০০ ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. আলম, মো. মাহফুজ ও জাহেদ হাসান। এ ছাড়া সময় উপজেলার বড়হাতিয়া এলাকা থেকে গতকাল সকালে ৪০ লিটার চোলাই মদসহ আবুল হাশেম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, এসব ঘটনায় মামলা হয়েছে।