লোহাগাড়ায় কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় এক কলেজছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রীর বাবা। গত বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য বাড়ি থেকে কলেজে যান আকলিমা আক্তার (২০)। কিন্তু কলেজ থেকে আর বাসায় ফেরেননি তিনি। তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে।
আকলিমার বাড়ি উপজেলার চরম্বা ইউনিয়নের পূর্ব রাজঘাটা এলাকায়। তিনি বার আউলিয়া ডিগ্রি কলেজের ছাত্রী।