লোহাগাড়ায় ডোবার পাশ থেকে শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা নোয়ারবিলা এলাকা থেকে গতকাল সোমবার সকালে উম্মে হাবিবা আক্তার (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার মাইজবিলা এলাকার মো. ইসমাইল ও মিনু আক্তারের মেয়ে।
পুলিশ জানায়, ১৮ মার্চ সন্ধ্যা থেকে শিশুটিকে খুঁজে পাচ্ছিল না পরিবার। এ ঘটনায় পরদিন লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিহত শিশুর মা মিনু আক্তার বলেন, মেয়েটিকে ডোবার পাশে মৃত অবস্থায় পাওয়া যায়। সে কি পানিতে ডুবে মারা গেছে, না অন্য কোনোভাবে মারা গেল তা বুঝতে পারছেন না তাঁরা।
লোহাগাড়া থানার উপপরিদর্শক ওবায়দুল হক প্রথম আলোকে বলেন, নিহত শিশুর পরিবার পুলিশকে জানিয়েছে, তারা কোনো মামলা করতে চায় না। তাই লাশের ময়নাতদন্ত করা হয়নি। তবে এ ব্যাপারে লোহাগাড়া থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।