লৌহজংয়ে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় খলাপাড়া বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাত যুবকের (২৮) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে খিদিরপাড়া ইউনিয়নের খলাপাড়া বাসস্ট্যান্ড থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন খলাপাড়া বাসস্ট্যান্ডের সামনে মাঠের মধ্যে এক যুবকের গলাকাটা লাশ দেখতে পায়। এখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজীব খান বলেন, সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ সেখানে যায়। লাশের পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও যুবকটিকে হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।