প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার হাজী আবদুল গণি মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে গত শনিবার রাতে আটটি ল্যাপটপ চুরি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার কুণ্ডু বলেন, বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ১৭টি ল্যাপটপ ছিল। শনিবার রাতের কোনো এক সময়ে চোরেরা ল্যাবের দরজার তালা ভেঙে আটটি ল্যাপটপ নিয়ে যায়। সকালে বিদ্যালয়ের দপ্তরি মো. রাসেল ল্যাবের দরজার তালা ভাঙা দেখে তাঁকে খবর দেন। খবর পেয়ে তিনি গিয়ে দেখেন আটটি ল্যাপটপ নেই। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।